ডুমুরিয়ায় প্রতিবন্ধী নাদিম নতুন বই পেয়ে খুশি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩০
বই বিতরণ উত্সবে মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা সদরের এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্র নাদিম বিশ্বাস (১৩) সকাল থেকে ক্রাচে ভর করে বিদ্যালয়ের মাঠে নতুন বই হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বই বিতরণ শুরু হলে সে নতুন বই হাতে পেয়ে মুচকি হেসে অশ্রুশিক্ত চোখে বন্ধুদের জানায় এবার ভাল করে পড়তে পারবে। সরকার প্রতিবন্ধীদের আরো একটু সুযোগ দিলে লেখাপড়া শিখে জীবনে বড় হতে পারতাম। জানা যায় ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের দিন-মজুর নজরুল বিশ্বাসের ছেলে নাদিম। জন্ম থেকে প্রতিবন্ধী। স্থানীয় এক ব্যক্তি তাকে একটি ক্রাচ দান করেছেন। এখন সে ওই ক্রাচে ভর করে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে।