নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাতাল স্বামী তার স্ত্রীকে খুন করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বাংলাহিলি বাজার সংলগ্ন ভুট্টু মিয়ার বাড়িতে।
জানা গেছে, সৈয়দপুরের কাজীহাট গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রবিউলের (৩৫) সাথে লালমনিরহাট জেলার মঙ্গলহাট কর্ণপুর গ্রামের ইব্রাহিমের মেয়ে রোজিনার (৩২) বিয়ে হয় ১৩ বছর আগে। তারা দুই সন্তান নিয়ে ভুট্টু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করত। তারা ভারত থেকে অবৈধ পথে পণ্য আনা-নেয়ার কাজে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে মাতাল রবিউল নেশার টাকা শেষ হলে তার স্ত্রী রোজিনার কাছে টাকার দাবি করে। রোজিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতে ধারালো চাকু রোজিনার পেটে ঢুকিয়ে দিলে সে মারা যায়। মাতাল রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
