নড়িয়ায় শিখন কর্মসূচির সাফল্য উদযাপন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
নড়িয়া উপজেলায় গতকাল বুধবার সকাল ১১টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়া ফিল্ড অফিস কর্তৃক আয়োজিত শিখন কর্মসূচির সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব বেপারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে মজিবুর রহমান প্রকল্প পরিচালক জাগরণি চক্র ফাউন্ডেশন, মন্টু কুমার বাশর ফিল্ড কো-অর্ডিনেটর বরিশাল, গোলাম ফারুক, মোস্তাফিজুর রহমান, মাঠ সমন্বয়কারী মো. মাসুদুর রশিদ উপস্থিত ছিলেন।