দিল্লিতে মেডিক্যোল ছাত্রীকে গণধর্ষণ ও টাঙ্গাইলে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় লাইব্রেরি ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক নাট্য পরিষদ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, সংশপ্তক নাট্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
