চাঁদপুরের হরিণা ফেরিঘাটে ঘনকুয়াশার কারণে ডুবে যাওয়া ভলগেটটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। নিখোঁজ ৬ শ্রমিকের মধ্যে ৫ জনের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং রাত ১১টায় উত্তোলন কাজ শেষ হয়। উদ্ধারের পর ভলগেটের কেবিন থেকে ৫টি লাশ ডুবুরীরা বের করে আনে। মৃতদেহগুলো ভোরে আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়। এদিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার এ ভলগেটটি শরীয়তপুর থেকে মাটি বোঝাই করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় ভলগেটটি ফেরিঘাটের পন্টুনের সাথে প্রচণ্ডগতিতে আঘাত করে। এতে ভলগেটটি নিমজ্জিত হয়।
