সেনবাগ ব্যবসায়ী সমিতির নির্বাচন

জমজমাট প্রচারণা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
৭ জানুয়ারি নোয়াখালীর সেনবাগ পৌর শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। এই নির্বাচনীকে ঘিরে ভোটারদের মাঝে বর্তমানে উত্সবের আমেজ চলছে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম খান। ১৩টি পদের এ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ মোট ৩০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে রয়েছেন মো. আমানউল্যাহ আমান, হাজী আবদুল অদুদ ও আমিরুল ইসলাম। সহ-সভাপতি আবদুছ ছোবহান লাতু মিয়া, রহিমউল্যা চৌধুরী ও অলিউল্যাহ মিয়া। সাধারণ সম্পাদক মাস্টার বদরুল আমিন নয়ন, আবদুল্লাহ আল মামুন ও সৈয়দ মোজাম্মেল হক। সহ-সম্পাদক মো. ওমর ফারুক ও গোলাম মাওলা। সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম ও গোলাম সারওয়ার, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সফিকুল ইসলাম সিমু ও দাউদুল ইসলাম। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোকাররম হোসেন ও মো. সহিদ উল্ল্যা। দপ্তর আবদুল কাদের ও বাহার উদ্দিন।