পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ড. মোঃ রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামসুদ্দীন। অনুষ্ঠানে রেজিস্ট্রার মোঃ নওয়াব আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক আলী আজগর ভুঁইয়া, বিএএম অনুষদের ডিন অধ্যাপক বদিউজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত। বক্তৃতা করেন ছাত্রলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের নেপালী ছাত্রী পুজা চৌধুরী, নবাগত শিক্ষার্থীদের পক্ষে নাঈম জোমাদ্দার, বিবিএ অনুষদের মেহেদি হাসান শাওন, সিএসই অনুষদের মোঃ জাহিদ হাসান প্রমুখ।
