শিক্ষক পদ ৪৭২ আবেদন ২১ হাজার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় নীলফামারী জেলার ৪৭২টি সৃষ্ট সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ২১ হাজার ৭৮৩ জন। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, সদরে ৪৯২৫ জন, সৈয়দপুর উপজেলায় ৩১১২ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ২৯৭০ জন, জলঢাকা উপজেলায় ৩৮৮০ জন, ডিমলা উপজেলায় ৩৮৬০ জন এবং ডোমার উপজেলার ৩৩৩০জন আবেদন করেছেন।