নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্তা ব্যক্তিদের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তার অব্যাহতির বিষয়টি চূড়ান্ত করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র আরও জানিয়েছে, প্রো-ভিসির পদটি আপাতত শূন্য থাকছে। এর আগে গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার নতুন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সূত্রে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের স্বার্থে কোষাধ্যক্ষকেও অব্যাহতি দিতে হবে। অন্যথায় শিক্ষকরা তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা এক বিবৃতিতে জানিয়েছেন।
