আতিয়া মুয়াজ্জেমা (আশামনি)
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ঢাকা থেকে আতিয়া মুয়াজ্জেমা (আশামনি) জিপিএ-৫ পেয়েছে। সে বাংলাদেশ কৃষি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. নূরুল আলম ও মিসেস নাজমা খাতুনের মেয়ে।
মো. ইফতেখার উদ্দিন
এবারের জেএসসি পরীক্ষায় মো. ইফতেখার উদ্দিন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে কামাল উদ্দিন এবং হামিদা আকতারের পুত্র।
মো. শিব্বির আহম্মেদ
মো. শিব্বির আহম্মেদ জেএসসি পরীক্ষায় রাজধানীর শনির আখড়ার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মো. নূরুল হক ও রহিমা বেগমের ছেলে।
ফাহাদ শাহরিয়ার
পিএসসি পরীক্ষায় মোহাম্মদপুর সরকারি বালক বিদ্যালয় থেকে ফাহাদ শাহরিয়ার জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. গোলাম আকতার দৈনিক ইত্তেফাকের হিসাব বিভাগে কর্মরত ও মাতা ছালমা রেরিন গৃহিণী।
মাহিয়া শারাফাত শাওন
মাহিয়া শারাফাত শাওন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে কুলিয়ারচরের বিশিষ্ট ব্যবসায়ী মো. নিজাম ক্বারী ও হাসিনা খানম শিউলির ছেলে।
আসিফ মাহমুদ শুভ
আসিফ মাহমুদ শুভ পিএসসি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ডা. নাজিব ওয়াদুদ ও ফারজানা আফরোজের পুত্র।
ফায়সাল মাহমুদ তামিম
ফায়সাল মাহমুদ তামিম পিএসসি পরীক্ষায় দুর্গাপুরের ইসলামাবাদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বাগমারার সাংবাদিক আফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম গৃহিণী।
রাফিয়া আক্তার
পিরোজপুরের কাউখালী বড় বিড়ালজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রাফিয়া আক্তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে এ জেড এম ছায়ফুল্লাহ মনিরের কন্যা।
ইফরান হোসেন
সিলেটে সংবাদপত্র পরিবেশক আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইসমাইল হোসেন ও মোছা. সালেহা খাতুনের ছোট ছেলে ইফরান হোসেন এবারের জেএসসি পরীক্ষায় সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে।
ফাহমিদা তাহিরা
ফাহমিদা তাহিরা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা স্কুল শিক্ষক মো. আমিরুল ইসলাম ও মা স্কুল শিক্ষিকা দেলোয়ারা বেগম।
আবদুল মান্নান সামী
আবদুল মান্নান সামী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঢাকার উত্তরা এলপিএস ইংরেজি ভার্সন থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নান ও স্কুল শিক্ষিকা ছায়েমা আক্তারের পুত্র।
ফারিহা হোসেন (প্রভা)
ফারিহা হোসেন (প্রভা) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের ছাত্রী। তার বাবা মোতাহার হোসেন এবং মা ফরিদা ইয়াসমিন।
সৈয়দ মাশকুর বিল্লাহ
সৈয়দ মাশকুর বিল্লাহ (পিতা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী) জেডিসি পরীক্ষায় সাভারস্থ তাহফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে চরমোনাই পীরসাহেব সৈয়দ মাওলানা মোহাম্মদ ফজলুল করিমের (রহ.) নাতি।
ইমন
এবারের জেএসসি পরীক্ষায় খন্দকার রাজিনুল করিম (ইমন) বরিশাল জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে স্যামস্যাং শো রুমের ম্যানেজার আসলামুল করিম এবং ফাহমিদা খন্দকারের বড় ছেলে।
নাইম হোসেন
এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় নাইম হোসেন জিপিএ-৫ পেয়েছে। তার বাবা নওশাদ হোসেন ক্ষুদ্র ব্যবসায়ী। মা রিনা বেগম গৃহিণী।
