আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩২
কেন্দ্রীয় ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের চার দিন পর অবশেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং পার্লামেন্টারি বোর্ডের তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কমিটিতে কয়েক জন নতুন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দলের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিম এবং পূর্বের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন। আগের কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন এবং রাজিউদ্দিন আহমেদ রাজু প্রেসিডিয়াম থেকে বাদ পড়েছেন। তাদের স্থান হয়েছে দলের উপদেষ্টা পরিষদে। এছাড়া পূর্ববর্তী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের এবার কোন কমিটিতেই স্থান হয়নি। বর্তমান কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. শিরিন শারমিন চৌধুরী। প্রেসিডিয়ামের দুটি পদ এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদটি শূন্য রাখা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে। কেন্দ্রীয় কমিটি ঘোষণার আগে সৈয়দ আশরাফুল ইসলাম গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বিকাল ৪টা কমিটি ঘোষণা করার কথা থাকলে তা পিছিয়ে সন্ধ্যা ৭টা করা হয়। কিন্তু এরপরও কমিটি ঘোষণা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত রাত সোয়া ৮টায় গণভবন থেকে ফিরে সৈয়দ আশরাফুল ইসলাম কমিটি ঘোষণা করেন। এ সময় সেখানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটি ঘোষণার সংবাদ প্রচারিত হওয়ায় গতকাল সকাল থেকে নেতা-কর্মীরা ধানমন্ডিস্থ কার্যালয়ে ভিড় জমায়। রাতে যখন কমিটি ঘোষণা করা হয় তখন সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ের ভিতরে এবং বাইরে নেতা-কর্মীদের উপচেপড়া ভিড় ছিল। প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়। সেদিন কাউন্সিলে শুধু সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম সর্বসম্মতিভাবে নির্বাচিত হন। কাউন্সিলরা নতুন পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেন শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলামের ওপর। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফকে সঙ্গে নিয়ে দলের প্রবীণ নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এ কমিটি প্রণয়ন করেন। আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেনঃ ডা. এসএ মালেক, আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. আব্দুল জলিল, আলহাজ্ব মোঃ ইসহাক মিঞা, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড. মহীউদ্দীন খান আলমগীর, মে. জে. কেএম সফিউল্লাহ (অব.), মো. রহমত আলী, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. আব্দুল মান্নান এমপি, কাজী আকরামউদ্দীন, এসএম নূরুন্নবী, এইচটি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড, হামিদা বানু, আবু নসর, ড. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, ফখরুল ইসলাম মুন্সী, তোফাজ্জেল হোসেন মুকুল, মো. জমির, গোলাম মওলা নকশাবন্দী, মীর্জা জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. হাফিজ মালিক, শিরিল শিকদার। নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনা ছাড়াও পূর্বের কমিটির ১১ জন বহাল রয়েছেন। তারা হলেনঃ সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সতিশ চন্দ্র রায়, সাহারা খাতুন ও ওবায়দুল কাদের। প্রেসিডিয়ামে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ নাসিম ও নূহ-উল-আলম লেনিন। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানককে তাদের পদে বহাল রাখা হয়েছে। সম্পাদকমণ্ডলীর অন্যান্য পদের মধ্যে আ ফ ম মোস্তফা কামাল এমপি অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ডা. শিরিন শারমিন চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল মতিন খসরু আইন বিষয়ক সম্পাদক, ড. আব্দুর রাজ্জাক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, আফজাল হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ফরিদুন্নাহার লাইলি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আব্দুল মান্নান খান দপ্তর সম্পাদক, শেখ মো. আব্দুল্লাহ ধর্ম বিষয়ক সম্পাদক, ড. হাছান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইয়াফেস ওসমান বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফজিলাতুন্নেছা ইন্দ্রিরা মহিলা বিষয়ক সম্পাদক, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, দেওয়ান শফিউল আরেফিন টুটুল যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদ, হাবিবুর রহমান সিরাজ শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান নূর সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন। সদ্য বিলুপ্ত কমিটির সাত জন সাংগঠনিক সম্পাদককে তাদের পদে বহাল রাখা হয়েছে। তারা হলেন আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া কমিটিতে উপ-দপ্তর সম্পাদক ও উপ-প্রচার সম্পাদক হিসেবে বহাল রয়েছেন মৃণাল কান্তি দাস ও অসীম কুমার উকিল। কোষাধ্যক্ষ পদেও এইচ এন আশিকুর রহমান অপরিবর্তিত রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন: আবুল হাসনাত আব্দুল্লাহ, অধ্যক্ষ মতিউর রহমান এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সিমিন হোসেন রিমি এমপি, খায়রুজ্জামান লিটন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এডভোকেট সুভাষ বোস, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এ কে এম রহমত উল্লাহ, এডভোকেট ফজলে রাব্বী, এডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু এমপি, আব্দুল মান্নান এমপি, মোস্তফা ফারুখ মোহাম্মদ এমপি, আব্দুর রহমান এমপি, আকতারুজ্জামান, এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, রবিউল মোক্তাদির চৌধুরী, আলাউদ্দিন নাসিম, মীর্জা আজম এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক শামীম, নসরুল হামিদ বিপু এমপি, এডভোকেট জোনায়েদ আহমেদ পলক। পার্লামেন্টারি বোর্ড দলের গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি বোর্ডের ১০ সদস্যের কমিটি করা হয়েছে। সভাপতি শেখ হাসিনা ছাড়াও কমিটিতে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্লাহ, মো. আব্দুল জলিল, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহমেদ।