ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতসহ সারা দেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় রাজধানীর শাহবাগে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্যকারণবশত কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির এক সভা সমন্বয়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে গতকাল বিকালে ফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, এ টি এম গোলাম মাওলা চৌধুরী, মোশতাক আহমেদ, জাহাঙ্গীর আলম মিন্টু, লতিফুল বারী হামিম, আব্দুল্লাহ আল তারেক, আজমেরী বেগম ছন্দা প্রমুখ। সভায় আজকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়।
