মামলা জট নিরসনে করণীয় নির্ধারণে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি উপস্থিত থাকবেন। বৈঠকে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশ (জিআইজেড) পরিচালিত ন্যাশনাল জাস্টিস অডিট রিপোর্ট এবং মামলা জট নিয়ে আলোচনার জন্য কার্যসূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।
