আজ ২১ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২১ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৮ ও ৪। শুভবার:শনি ও রবিবার। শুভরত্ন: নীলা ও গার্নেট ।
প্রকৃতিগতভাবে আপনি: সিরিয়াস। মৌলিক ধ্যান-ধারণা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিত্ব সহজেই অন্যের দৃষ্টি আকৃষ্ট করে। তাই অনেকেই আপনার শত্রুতে পরিণত হবে। অনেকেই ভুল বুঝবে। অনেক বাধা আসবে। তবুও সাফল্য লাভের জন্য আপনাকে নিজস্ব পথেই চলতে হবে। বাধার মুখে ধৈর্য ও সহিষ্ণুতার সাথে এগুতে হবে। তা না হলে আপনি বহুলাংশে হতে পারেন নিয়তির ক্রীড়নক। জনজীবনের প্রতি আপনার আকর্ষণ প্রবল। কৌশলী হলে কর্তৃত্ব ও ক্ষমতা আপনার হাতে আসবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আইজ্যাক পিটম্যান, লুই ব্রেইলী, আইজ্যাক নিউটন, ঔপন্যাসিক আলবেয়ার কামু, খন্দকার আশরাফ হোসেন, চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস, ফাহমিদা চৌধুরী।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। সহকর্মীদের সাথে বনিবনা নাও হতে পারে। মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোন কারণে মাথা গরম করবেন না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোন ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। নিজের কাজকর্মের কর্তৃত্য নিজেই করুন। অন্যের হাতে দায়িত্ব দেয়া ঠিক হবে না। কোন অশুভ ঘটনায় বিচলিতবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বাড়িতে কোন অসুস্থতার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। অকারণে ব্যয় পরিহার করুন। মিতব্যয়ী না হলে ঝামেলায় জড়াতে পারেন। জনসম্পৃক্ত পেশায় সাফল্য পাবেন। আইনজীবীদের এবং চিকিত্সকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। শরীর পরিশ্রান্তবোধ করতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ অংশীদারী ব্যবসায় ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। ন্যায্য পাওনা হতে বঞ্চিত হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রতিযোগিতা বেশি হওয়ার সম্ভাবনা আছে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসংযোগে সুফল পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোন পরিবর্তন আসতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। ফলে সঞ্চয় প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোন গুরুত্বপূর্ণ কাজ সাফল্যের সাথে শেষ করতে পারবেন। কাজকর্মের ব্যাপারে প্রশংসিত হতে পারেন। অপ্রিয় সত্য এড়িয়ে চলার চেষ্টা করুন। কোন ধরনের সামাজিক কাজে জড়াতে পারেন। সেবামূলক কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ অধীনস্থদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। কোন কর্মচারীর জন্য ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। উত্তেজনা ও রাগারাগি পরিহার করে চলার চেষ্টা করুন। রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আবেগ প্রশমিত করার চেষ্টা করুন। বিলম্বিত সিদ্ধান্তের জন্য সুযোগ হাতছাড়া হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পারিবারিক ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নিয়োগকর্তার স্বার্থরক্ষা করার চেষ্টা করুন। পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চিন্তা-ভাবনা করে খরচ করুন। রোমাঞ্চ শুভ।
