গড়পরতা আয়ুর একজন সাধারণ মানুষ তার জীবনে প্রায় ৬ বছরের মতো সময় স্বপ্ন দেখেন।
প্রাচীন রোম সাম্রাজ্যের অধিবাসীরা তাদের ব্যাখ্যাতীত বা গুরুত্বপূর্ণ স্বপ্নগুলোর ব্যাখ্যা জানার জন্য তা রাজদরবারে উপস্থাপন করতেন।
পুরুষরা সাধারণত নারীদের চাইতে অনেক বেশি সহিংসতাপূর্ণ স্বপ্ন দেখেন। তবে স্বপ্নের এই ধরন জন্মগ্রহণের ক্রমের সাথেও সম্পর্কিত। এ কারণে প্রথম সন্তান মেয়ে হলে তার সহিংস স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি। অন্যদিকে প্রথম সন্তান ছেলে হলে সে একই পরিবারে পরে জন্ম নেওয়া ছেলেদের চাইতে অনেক বেশি ইতিবাচক স্বপ্ন দেখে।
বাস্তবে কখনো না কখনো দেখা হয়েছে এমন মানুষের চেহারাই মানুষ স্বপ্নে দেখে। তবে আমরা প্রায়ই একটি দিনে শতাধিক পরিচিত-অপরিচিত মানুষের চেহারা দেখি বলে মাঝে মাঝে স্বপ্নে। দেখা মানুষদের অপরিচিত বলেও মনে হয়।
গড়ে পঞ্চাশ শতাংশ মানুষই ঘুম থেকে ওঠার পাঁচ মিনিটের মধ্যে তাদের স্বপ্নের কথা ভুলে যান। অন্যদিকে ঘুম থেকে ওঠার দশ মিনিটের মাঝেই স্বপ্নে দেখা ঘটনার নব্বই ভাগ স্মৃতি মুছে যায়।
স্বপ্ন দেখার সময় বা ঘুমের আরইএম পর্যায়ে ঘুম ভেঙে গেলে সে সময়ে দেখা স্বপ্ন মনে রাখার সম্ভাবনা বেড়ে যায়।
