এক আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় এক পার্টিতে গিয়ে তার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছেন—
খেলোয়াড় :ভাবছি, একটা আত্মজীবনী লিখব।
বন্ধু :বাহ্, ভালো তো! কবে এটা প্রকাশ করবে তুমি?
খেলোয়াড় :আমি আমার মৃত্যুর আগে এটা প্রকাশ করতে চাই না।
বন্ধু :তা হলে অনেক দেরি হয়ে যেতে পারে। তোমার ভক্তরা তো এটা পড়তে চাইবে।
খেলোয়াড় :কিন্তু আমার সিদ্ধান্তে আমি অনড়।
বন্ধু :ঠিক আছে, সমস্যা নেই। আমি তো নিজেও তোমার ভক্ত। তাই এই বইটি তাড়াতাড়ি প্রকাশে আমি তোমাকে সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না।
প্রেমিকা :তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিক :বিশ্বাস না হলে পরীক্ষা করো?
প্রেমিকা :ধরো তোমার শার্টের পকেটে একশ টাকা আছে, তা থেকে আমি পঞ্চাশ টাকা চাইলে তুমি তা দিতে পারবে?
পকেটের টাকায় প্রেমিকার চোখ পড়েছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বলল, কেন পারব না, একশবার পারব। তবে তুমি নিশ্চয়ই চাও যেন আমি তোমার কাছে ভালোবাসার পরীক্ষায় ভালোভাবে পাস করি। তাই বলছিলাম কি, পরীক্ষা আমি অবশ্যই দেবো। তবে ভালোভাবে যেন প্রস্তুতি নিতে পারি তাই পরীক্ষার তারিখটা একটু পিছিয়ে দিলে ভালো হয়।
