পাকিস্তানে ৩০ হাজার মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে আসছে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০১:০৬

পাকিস্তানে ৩০ হাজার মাদ্রাসাকে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস প্রণয়ন করবে মন্ত্রণালয়। তিনি জানান, ধর্মীয় ভিত্তিতেই মাদ্রাসা চলবে, তবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্ব অভিযোগ করে আসছে, পাকিস্তানে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন না করলে জঙ্গিবাদ বাড়বে। প্রধানমন্ত্রী ইমরান খানও মাদ্রাসার আধুনিকায়নের কথা বলেছেন। -রয়টার্স