প্রথম বিভাগ ক্রিকেটে গতকাল বৃহস্পতিবার জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ইয়ং পেগাসাস ক্লাব ও উত্তরা স্পোর্টিং ক্লাব।
বিকেএসপি মাঠে পারটেক্স ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাবকে। ধানমন্ডি ক্রিকেট ক্লাব মাঠে ঢাকা ওয়ান্ডারার্স ১১ রানে হারিয়েছে কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবকে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ইয়ং পেগাসাস ৫ উইকেটে সিটি ক্লাবকে পরাজিত করে। এবং সিটি ক্লাব মাঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। উত্তরা স্পোর্টিং ক্লাবের শাহরিয়ার কমল ১১১ রান করেন।
