কট্টরপন্থিদের উত্থানেও স্পেনে জয় পাচ্ছে সমাজতান্ত্রিক দল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০১:০৬

স্পেনে কট্টরপন্থিদের উত্থান সত্ত্বেও সাধারন নির্বাচনে জয় পেয়েছে স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি। তবে দলটিকে জোট সরকার গঠন করতে হবে। কারণ পেড্রো সানজেসের দল ২৯ ভাগ ভোট পেয়েছে। সরকার গঠন করতে তাকে বামপন্থি অথবা আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করতে হবে। সরকার গঠনের নিয়ম অনুযায়ী একটি রাজনৈতিক দলকে ৩৫০টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠন করতে হলে অন্তত ৫০ ভাগের বেশি বা ১৭৬টি আসনে জয় পেতে হবে। সেই হিসেবে সোশ্যালিস্টরা নির্বাচনে ৫০ ভাগ আসন না পাওয়ায় জয় নিয়েও সরকার গঠনের সংশয়ে থাকতে হচ্ছে তাদের। - বিবিসি