ফুলছড়িতে ছাত্রলীগের দু’গ্রুপের সভাকে কেন্দ্র করে উত্তেজনা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২২
গাইবান্ধার ফুলছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার একই সময়ে দু’গ্রুপের সভা আহবান করা হয়েছে। এ নিয়ে ছাত্রলীগ দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান সুজা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিককে প্রধান অতিথি এবং অপর গ্রুপ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে প্রধান অতিথি করে রেখে আজ শুক্রবার বিকেলে উক্ত স্থানে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন। এ উপলক্ষে পোস্টারিং ও মাইকিং করা হচ্ছে। একই সময়ে একই স্থানে ছাত্রলীগের দু’গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা।