দিনাজপুর হাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২২
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩ শিক্ষাবর্ষে ১০টি স্নাতক কোর্সের লেভেল ১ সেমিস্টার ১-এ ভর্তি পরীক্ষা আগামীকাল ৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৯৯৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় মোট ২৬ হাজার ২৪০ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ২৬ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। ছাত্র-ছাত্রীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার/গেজেটেড অফিসার/বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্তৃক সত্যায়িত করে ভর্তি পরীক্ষার দিন সাথে আনতে হবে। ছবির পিছনে ভর্তি পরীক্ষার রোল নম্বর এবং নাম লিখে আনতে হবে এবং এই ছবি তার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।