তালায় শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৩
সাতক্ষীরার তালায় পানিতে ডুবে অনুপ মণ্ডল নামের দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কলাগাছি গ্রামে উক্ত ঘটনা ঘটে। নিহত অনুপ কলাগাছি গ্রামের তুষার মণ্ডলের একমাত্র পুত্র। খেলা করার সময় সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই স্থানীয় শ্মশানে তার দাহ সম্পন্ন হয়। এ সময় এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।