আলফাডাঙ্গার দুই যুবক মায়ানমারের কারাগারে আটক

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৪
দালালদের খপ্পরে পড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলমান্দলা গ্রামের রায়হান উদ্দিন শেখের ছেলে মিজানুর রহমান (২৫) ও একই এলাকার চর খোলাবাড়িয়ার বিলমান্দলা গ্রামের আব্দুর শুকুর মোল্যার ছেলে পাচু মোল্যা (২৮) মায়ানমারের পাচচীন কারাগারে আটক রয়েছে। বাংলাদেশস্থ মায়ানমারের দূতাবাস, ফরিদপুর পুলিশ সুপার,ও ডি এস বি অফিসের সূত্রে জানা যায়, তারা গত ২৯ ফেব্রুয়ারি ১২ সাল থেকে মায়ানমায়ের জেলে আটক আছে। ওই দুই যুবক দালালদের মাধ্যমে মায়ানমারের মধ্যদিয়ে জলপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে মায়ানমারের কোষ্ট গার্ডের হাতে ধরা পড়ে। আটককৃত ২ যুবক ফিরে না আসায় পরিবারের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।