উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে-কামেল হযরত শাহ্ সুফি খাজাবাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (র.) ৩ দিনব্যাপী বার্ষিক ওরস আজ শুক্রবার শুরু হচ্ছে। আগত প্রায় ১০ লক্ষাধিক মানুষের থাকা-খাওয়ার জন্য দরবার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সবরকম প্রস্তুতি। এছাড়া জাকেরদের যাতায়াতের জন্য ময়মনসিংহে চালু করা হয়েছে বিশেষ ট্রেন। শাহ্ সুফি খাজাবাবা ইউনুছ আলী এনায়েতপুরী (র.) এক অসাধারণ অধ্যাত্মিক সুফি সাধকের নাম। তিনি বাংলা ১৩৫৮ সালের ১৮ ফাল্গুন পালোকগমন করেন।
হযরত খাজাবাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (র.) পরলোকগমনের পর তার বড় ছেলে হযরত খাজা হাশেম উদ্দিন দরবারের গদ্দিনসীন হিসাবে দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব আরেক সন্তান হযরত খাজা মোজাম্মেল হকের উপর ন্যস্ত করা হয়। পরে তিনি ইন্তেকাল করলে আরেক ছেলে হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া দায়িত্ব পালন করছেন।
