র্যাব-৫ বুধবার রংপুর মহানগরীর সোবহানটারীর নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে নকল হর্স ফিলিংস, ভেজাল জর্দা আটক করেছে। এ ঘটনায় কারখানা মালিক সোহেল রানা ওরফে বাবুকে (২৮) গ্রেফতার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম গ্রেফতারকৃত বাবুকে কারাগারে পাঠান। র্যাবের হাতে গ্রেফতারকৃত বাবু জানায়, সে বিগত ২০০৯ সাল থেকে তার সোবহানটারী এলাকার বাসাতে এই ভেজাল কারখানা চালিয়ে আসছিল।
