প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৫
জেলার ৪টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ২২টি পদ শূন্য রয়েছে। একমাত্র মাদারীপুর সদর উপজেলায়ই ৯টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া রাজৈর উপজেলায় ৬টি, শিবচর উপজেলায় ৪টি ও কালকিনি উপজেলায় ৩টি পদ শূন্য রয়েছে।