ফেনীতে মুক্তিযোদ্ধা কর্মপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৭
গতকাল ফেনীর কুমিল্লা বাসষ্টান্ডের নিকট ২ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কর্মপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান (বি.কম)সহ ৬ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মীর আবদুল হান্নান।