মওলানা ভাসানী ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কনিষ্ঠ কন্যা মাহমুদা খানম ভাসানী। ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ ও টাঙ্গাইল জেলা সুজনের সহসভাপতি অধ্যাপক বাদল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
