ক্যাপসন নিউজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৮
কাউখালী(পিরোজপুর) :আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বৃহসপতিবার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ববেতকা বাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, এসময় উপস্থিত ছিলেন যুবসংহতির কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক আসাদুজ্জামান মিলটন,মত্স্য পার্টির সভাপতি আঃওয়াদুদ,জেপি নেতা ইউপি সদস্য ইউনুস আলী খান, দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা,মোঃশাহআলম তালুকদার, শাহ আলম নসু প্রমুখ - ইত্তেফাক ০০ মেডিসিন ক্লাব-মেডিক্যাল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী পরিচালিত শিক্ষা ও সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠনের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক, বিএমএ, কুমিল্লা। সভায় ২০১২-১৩ সেশনের নতুন কার্যকরী পরিষদের সভাপতি পদে এবিএম নাঈম হাসান ও সাধারণ সম্পাদক পদে মো. হাছিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমতিয়াজ আবিদ মনোনীত হন। সভায় সঞ্চালক ছিলেন মো. মমিনুর রহমান মবিন —প্রেস বিজ্ঞপ্তি ০০০ ভাণ্ডারিয়া (পিরোজপুর) :আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলার ধাওয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ধাওয়া ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি) নেতা সিদ্দিকুর রহমান টুলু। এসময় ইউপি সদস্য বৃন্দ ও দুস্থকল্যান সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ , কর্মকর্তা কাজী আতাহার আলি উপস্থিত ছিলেন - ইত্তেফাক