চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচন

আলী আব্বাস সভাপতি ও মহসিন সম্পাদক নির্বাচিত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলী আব্বাস (এটিএন বাংলা) এবং সাধারণ সম্পাদক পদে মহসিন চৌধুরী (জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন কাজী, অর্থ সম্পাদক শুকলাল দাশ, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ এবং ৪টি সদস্য পদে নূর মোহাম্মদ রফিক, শামসুল হক হায়দরি, এজেডএম হায়দার, মঞ্জুরুল কাদের মঞ্জু।