বিশ্বের রেগে মিউজিকের সম্রাট ববমার্লের সন্তান জুলিয়ান মার্লে এখন ঢাকায়। আন্তর্জাতিক কনসার্ট আয়োজক ক্রিন্জ এর আয়োজনে আজ ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক কনসার্ট। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জুলিয়ান বলেন, ‘ছেলেবেলা থেকেই এদেশের স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছি। খুব কাছাকাছি ভারতে এসেছি গতবছর। এরপর বাংলাদেশ থেকে আমন্ত্রণ আসলে রাজি হয়ে যাই।’
গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত এই রেগে শিল্পী কনসার্টে তার বাবা ববমার্লের গানসহ নিজের নতুন অ্যালবামেরও গান করবেন বেশকিছু্। আর দর্শকদের জন্য বাড়তি চমক হিসাবে থাকবে বাংলাদেশি ব্যান্ডদল মাইলস এর সাথে একই মঞ্চে পারফর্মেন্স। আয়োজক রাবেথ খান বলেন, ‘এর আগে ব্র্যায়ান অ্যাডামস, মাইকেল লার্নস টু রক, আশা ভোঁসলে’র পর এই রেগে কনসার্টের ধারাবাহিকতার একটিই উদ্দেশ্য, মিউজিকে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ভেন্যু হিসাবে প্রতিষ্ঠিত করা।’
