ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সাক্ষাত্

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল হেলথ বিভাগের অধ্যাপক ড. কেইথ পি. ওয়েস্ট এবং সহযোগী অধ্যাপক ড. রেবেকা ডে মেরিল গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাত্ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম নাজমুল হাসান ও অধ্যাপক ড. নাজমা শাহীন উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লি¬ষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির মধ্যে শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রী বিনিময় এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।