সবুজবাগে ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
রাজধানীর সবুজবাগে ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে ডিবির একটি টিম সবুজবাগের বাসাবো বালুর মাঠের উত্তর দিকের একটি বাড়িতে অভিযান চালিয়ে রুমা বেগমকে (২৮) গ্রেফতার করে। তার বাড়ি থেকে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।