প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:০৮
গত ২ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘কারাগারে জ্যামার থাকতেও ফোনালাপ নিয়ে বিস্ময়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ইফতেখার আহমেদ। প্রকাশিত সংবাদে কারা অধিদফতরের একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা তিনি বলেননি। এ সংক্রান্ত কোন তথ্য তার জানা নেই বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলী স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে দাবি করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২৫টি মোবাইল জ্যামার বসানো রয়েছে এবং প্রতিটি মোবাইল জ্যামার ও ২৬টি সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে।