জেনারেল সফি আহমদ চৌধুরী
সাবেক উপ-প্রধান সামরিক আইন প্রশাসক, সাবেক রাষ্ট্রদূত ও বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সফি আহমদ চৌধুরী বুধবার ঢাকার বনানীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সামরিক জীবনে তিনি বিভিন্ন সময়ে সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজ শুক্রবার জানাজা শেষে তার নিজ গ্রাম গোলাপগঞ্জ উপজেলা রণকেলীতে তাকে দাফন করা হবে।
রাবেয়া
আড়াইহাজার উপজেলার আমাদের সময়ের প্রতিনিধি মোঃ শাহজাহানের শাশুড়ী ও কল্যান্দী গ্রামের বাসিন্দা রাবেয়া (৮০) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিতা রাণী কর্মকার
বানারীপাড়ায় ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনিল কুমার কর্মকারের স্ত্রী রীতা রাণী কর্মকার (৬০) মঙ্গলবার রাতে গরদ্দার গ্রামের নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ কন্যা রেখে যান। বুধবার পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
