সৈয়দ সিরাজুল হুদা
বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট সৈয়দ সিরাজুল হুদা সাহেবের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার মরহুমের ৩৮/১, সড়ক নং ২, ধানমন্ডিস্থ বাসভবনে দিনব্যাপী কোরানখানি ও বাদ আছর আলোচনা ও দোয়া মাহফিল এবং ৬ জানুয়ারি মরহুমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামে কবর জিয়ারত, কোরানখানি ও বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয় দলের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আমজাদ আলী খান
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ আলী খানের আজ শুক্রবার ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ জুমা ভাণ্ডারিয়া কাজীর মসজিদে এবং বাদ আছর মুক্তিযোদ্ধা আমজাদ আলী খান ফাউন্ডেশনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে এলাকার জনসাধারণকে উপস্থিত থাকতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
