‘জামিনের পর গ্রেফতার নজিরবিহীন’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২৩
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, হাইকোর্টে বুধবার দুটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয়ার পর গতকাল (বৃহস্পতিবার) আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে আরো দুটি মামলা দিয়েছে। এ গ্রেপ্তারের ঘটনা দুঃখজনক ও নজিরবিহীন। আমরা সরকারের এহেন প্রতিহিংসামূলক আচরণের নিন্দা জানাই। একই সঙ্গে এ মুহূর্তে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। মতিঝিল ও সুত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফখরুলকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর এ আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তা গ্রহণ করেন। তবে জিজ্ঞাসাবাদের এ আবেদনের শুনানি হবে আগামী ৮ জানুয়ারি।