চট্টগ্রামে কন্টেইনার চাপায় শ্রমিক নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২৪
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে বুধবার গভীর রাতে কন্টেইনারের নিচে চাপা পড়ে মো. কবির (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি কন্টেইনার লরি চালকের সহকারী হিসেবে কাজ করতেন। জানা যায়, বন্দরের ভেতরে এনসিটি-৪ কন্টেইনার ইয়ার্ডে রাখা খালি কন্টেইনারের দু’টি সারির মাঝামাঝিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান কবির। এ সময় একটি খালি কন্টেইনার ফর্কলিফটের মাধ্যমে সরানোর সময় নিচে চাপা পড়ে মারাত্মক আঘাত পান কবির। পরে তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত কবির নগরীর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকার মো. মুসলিমের পুত্র।