হিমন এডওয়ার্ড গমেজ
সহকারি শিক্ষক
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
প্রথম অধ্যায় :আমাদের মুক্তিযুদ্ধ
এক কথায় উত্তর/ জ্ঞানস্তরের প্রশ্ন:
১.কত সালে আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা সংগঠিত হয়েছিল?
২. কত সালে ভাষা আন্দোলন হয়?
৩. কত সালে ৬ দফা দাবী পেশ করা হয়?
৪. কত সালে গণ- অভ্যুত্থান হয়?
৫. কত সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে?
৬. কত সালের কত তারিখে পাকিস্তানি বাহিনীর নারকীয় গণহত্যা চালায়?
৭. কত তারিখে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?
৮. কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
৯. পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী কত বছর পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার ও শোষণ করে?
১০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা কে ছিলেন?
১১. কার আহবানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে?
১২. কয় মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়?
১৩. কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
১৪. কত তরিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
১৫. প্রথম অস্থায়ী সরকারেরর রাষ্ট্রপতি কে ছিলেন?
১৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রির নাম কী?
১৭. কত তারিখে মুক্তিবাহিনী গঠন হয়?
জ্ঞানস্তরের/ এক কথায় প্রশ্নের উত্তর
১. ১৯৭১ সালে। ২. ১৯৫২ সালে।
৩. ১৯৬৬ সালে। ৪. ১৯৬৯ সালে।
৫. ১৯৭০ সালে। ৬. ১৯৭১ সালের ২৫শে মার্চ। ৭. ১৯৭১ সালের ২৬ শে মার্চ।৮. ১৯৪৭সালের। ৯. ২৩ বছর।
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২.৯ মাস। ১৩.১৯৭১ সালের ১০ই এপ্রিল।১৪.১৯৭১ সালেরর ১৭ই এপ্রিল। ১৫.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ১৬. তাজ উদ্দিন আহমেদ।
১৭. ১৯৭১ সালের ১১ই জুলাই।
