সামনে নির্বাচন। প্রার্থীরা তাই যথাসাধ্য ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তাদের ভোট চাইছেন। এমনই একদিন এক প্রার্থীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল এলাকার এক ভোটারের—
প্রার্থী :আপনার ভোটটা পাচ্ছি তো ভাই?
ভোটার :বোধহয় না। কারণ আমি গতকালই আরেক প্রার্থীকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলেছি।
প্রার্থী :আরে ভাই কথা দিলেই তাকে ভোট দিতে হবে এমন কোনো কথা আছে না কি?
ভোটার :তাহলে আপনাকেও আমি কথা দিলাম যে, ভোটটা আমি আপনাকেই দেব!
প্রথম বান্ধবী :শুনলাম বিয়ে করেছিস। তা তোর স্বামী লম্বা না বেঁটে।
দ্বিতীয় বান্ধবী :ও আসলে দুটোই।
প্রথম বান্ধবী :কী সব বলিস! একই সাথে আবার লম্বা, বেঁটে দুটো হয় কেমন করে?
দ্বিতীয় বান্ধবী :ও যখন লম্বা লোকের পাশে দাঁড়ায় তখন ওকে বেঁটে লাগে। আর বেঁটে লোকের পাশে দাঁড়ালে ওকে মনে হয় লম্বা!
এক লোককে লম্বা একটা দড়ি নিয়ে মাঠের মাঝে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে আরেকজন লোক কৌতুহলী হয়ে তার দিকে এগিয়ে গেলেন। তার কাছে জানতে চাইলেন—
:আচ্ছা আপনি কী করছেন এখানে জানতে পারি?
:ইয়ে... মানে আমি একটু দুশ্চিন্তা আর সংশয়ের মধ্যে আছি। আমি কিছুতেই মনে করতে পারছি না যে, আমি কী গরু বাঁধার এই দড়িটা খুঁজতে এসে সেটা খুঁজে পেয়েছি না কি দড়ি আছে কিন্তু গরুটা হারিয়েছি!
