আজ ২২ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২২ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভসংখ্যা ৮ ও ৫। শুভবার:শনি ও বুধবার। শুভরত্ন: নীলা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও উচ্চাভিলাষী, সহজে অন্যের সাথে মিশতে পারেন। আপনার মন অনুসন্ধিত্সু, বিশ্লেষণী ক্ষমতা আছে আপনার। অপনি কূটকৌশলী। সহজেই অন্যের রহস্য জেনে সুবিধায় ব্যবহার করতে পারেন। সাহিত্য ও পড়াশুনায় আপনার আগ্রহ রয়েছে। আপনি সন্দেহপ্রবণ ও অস্থিরচিত্ত। কোন কিছুতে দীর্ঘদিন লেগে থাকা আপনার জন্য কঠিন। অপ্রত্যাশিত সুযোগ ও বিপর্যয় দুই-ই আপনার উপর আসতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জুলফিকার আলী ভুট্টো, স্পেনের রাজা জুয়ান কার্লোস, রাজনীতিবিদ মাহবুবুর রহমান, সম্রাট শাহজাহান, লায়লা আঞ্জুমান বানু, সুমুকার বড়ুয়া।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোন ঝুট-ঝামেলা ঘটাতে পারেন। কর্মস্থলে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সাথে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি কিছুটা সমস্যাবহুল হতে পারে। কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সকল ব্যাপারে নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। কাউকে ছাঁট দেয়া ঠিক হবে না। কোন কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কোন অবস্থাতেই মাথা গরম করবেন না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ভাই-বোনদের কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অহেতুক কোন ঝামেলায় জড়াতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। বিদেশ যাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ অপ্রয়োজনীয় খরচ কমাবার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয়ের জন্য সমস্যার উদ্ভব হতে পারে। আর্থিক দিন কিছুটা টানাটানিতে যাবে। চিকিত্সা ও আইন পেশায় সাফল্য আসতে পারে। গঠনমূলক কাজে সুফল পাবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নতুন কোন দায়িত্ব হাতে আসতে পারে। পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়া দেখা দিতে পারে। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। মনের জোর দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। যোগাযোগ শুভ। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরি ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সেবামূলক কাজে জড়াতে পারেন। সমাজসেবায় আনন্দ পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকরিতে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব পালনে সক্ষম হবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ শরীর খুব একটা ভালো যাবে না। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অধীনস্থ কোন কর্মচারী আজ আপনার ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অপ্রিয় সত্য না বলাই ভালো। স্পষ্ট কথার জন্য শত্রু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সময়মতো সিদ্ধান্ত না নিতে পারার জন্য সুযোগ হাতছাড়া হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অকারণ ব্যয় পরিহার করুন। বেশি খরচ করার জন্য ভোগান্তির সৃষ্টি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মুটামুটি শুভ। পদস্থ কর্মকর্তার সুদৃষ্টি পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
