পঞ্চগড়ে কমিউনিটি বেজড পুলিশিং নিয়ে আলোচনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩৭
পঞ্চগড়ে কমিউনিটি বেজড পুলিশিং-সিবিপি কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে মানবকল্যাণ পরিষদ। সম্প্রতি পুলিশ সুপারের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান। ইউএসএআইডি ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পঞ্চগড় জেলা পুলিশ এবং মানবকল্যাণ পরিষদ—এমকেপির বাস্তবায়নে জেলায় ২০টি সিপিএফ-এর বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিবিপি প্রকল্পের ব্যবস্থাপক মৌসুমী রহমান। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।