কলারোয়ায় ধানের বীজ উত্পাদন ও সংরক্ষণে কলাকৌশল বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষি ট্রেনিং সেন্টার হলরুমে বুধবার সকাল থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩০ জন কৃষাণী উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি) আওতায় কৃষাণীদের ধানের বীজ উত্পাদন ও সংরক্ষণে কলাকৌশল বিষয়ে বক্তব্য রাখেন উপজেলার কৃষি কর্মকর্তা স্বপন কুমার খাঁ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুল কবির, আব্দুল মান্নান প্রমুখ।
