মধুখালীতে প্রতিবন্ধীদের শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
সমপ্রতি মধুখালীতে দি নেদারল্যান্ড এর লিলিয়ানা ফাউন্ডেশনের সহযোগিতায় ডি আর আর ও এসো জাতি গড়ি (এজাগ)-এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৭৫ জন প্রতিবন্ধীর মাঝে বিভিন্ন শিক্ষা সহযোগী উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু।