আমতলীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের উদ্যোগে সিডর ও আইলা ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের বীজ ক্রয়ের জন্য অনুদান বিতরণ অনুষ্ঠান ব্র্যাকের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আমতলীর ব্যবস্থাপক এস এম শাহ আলমের সভাপতিত্বে আমতলী ব্র্যাক অফিসে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দু্লাহ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মিহির কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সন্তোষ চন্দ্র মন্ডল, সাংবাদিক এমএ সাইদ খোকন ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ।
