সমপ্রতি সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে চেম্বার অব কমার্স মিলনায়তনে “অংশগ্রহণমূলক বাজেট ও স্থানীয় সরকারের জবাবদিহিতা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন সুপ্র, জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান মুন্না। উপস্থিত থেকে মতামত বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শানু, জিয়ানগর উপজেলার ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বাতেন, কাউন্সিলর মো: হুমায়ুন কবীর, হাফিজা খুশী, ইপি চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন, জি এম ফিরোজ রব্বানী, নজরুল ইসলাম বাদশা, ইপি সদস্য জামাল হাওলাদার, নাসিমা বেগম, পপি খানম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
