মে ধা বী মু খ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১২
তাসমিয়াহ রেজা ওহী প্রাথমিক সমাপনী পরীক্ষায় তাসমিয়াহ রেজা ওহী মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা রেজাউল করিম চাকরিজীবী এবং মা মাসুদা বেগম মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মো. মেসবাহ উদ্দিন (নাঈম) এবারের জেএসসি পরীক্ষায় মো. মেসবাহ উদ্দিন (নাঈম) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. শাহাবউদ্দিন জনতা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং মাতা নাছরিন আক্তার গৃহিণী। মারিয়া তাজিন মারিয়া তাজিন গোপাল-গঞ্জের কোটালী-পাড়া উপজেলার ১নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী জাকিরুল ইসলাম ও সোনিয়া আক্তার চায়নার প্রথম কন্যা। জারিফ মাহমুদ জারিফ মাহমুদ এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় সিয়াম আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে উইকলি দি ইন্ডাস্ট্রির সম্পাদক এনায়েত করিম এবং শিক্ষক মাহফুজা খানমের ছেলে। তানভীর হাসান সিয়াম তানভীর হাসান সিয়াম কুমিল্লার চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে মোশারফ হোসেন আলম ও আনোয়ারা বেগমের বড় ছেলে। সে ইত্তেফাক চান্দিনা সংবাদদাতা মামুনুর রশীদ সরকারের ভাগনে। মোছাঃ শিফা বানু রানীনগরের পশ্চিম বালুভরা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে রানীনগর পত্রিকা এজেন্ট আবুল কালাম আজাদ ও জেসমিন আক্তারের মেয়ে।