শীতবস্ত্র নিয়ে শীতার্তদের সাহায্যার্থে অনেকেই এগিয়ে আসলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ এখনো পুরোদমে শুরু হয়নি। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাদারীপুর \ সদর উপজেলার মাদ্রা উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক গরিব ও দুস্থদের মাঝে গতকাল শুক্রবার এক হাজার কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, মাদ্রা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল হাসান বাদল, যমুনা ব্যাংকের শাখা ব্যবস্থাক এইচএম মফিজুর রহমান, ঝাউদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম মোল্লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান।
নেত্রকোনা \ জনতা ব্যাংক নেত্রকোনা শাখার পক্ষ হতে গতকাল শুক্রবার নেত্রকোনা জামে মসজিদ প্রাঙ্গণে এবং গত রাতে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের পক্ষ হতে কম্বল বিতরণ করেন জেলা চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, ব্যাংকের ব্যবস্থাপক শওকত হোসেন ফরহাদ।
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ)\ আড়াইহাজার উপজেলায় ঝাউগড়া সোসাল উন্নয়ন সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
সোনারগাঁও \ সোনারগাঁও নাগরিক কমিটি গতকাল শুক্রবার সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে। এছাড়া বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী কম্বল বিতরণ করেছে সোনারগাঁও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি এটিএম কামাল, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি শাহেদ কায়েস, সমাজসেবক শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।
লালমনিরহাট \ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় বৃহস্পতিবার বেসরকারি প্রতিষ্ঠান মুসলিম এইডের পক্ষ থেকে ২ হাজার ৫শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। এ সময় হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুল ইসলাম, মুসলিম এইডের প্রোগ্রাম অফিসার এসএম শফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
রাণীনগর (নওগাঁ) \ নওগাঁর রাণীনগরে বৃহস্পতিবার এনজিও সংস্থা আশার উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পঞ্চগড় \ শীত প্রধান পঞ্চগড়ের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকার ছায়ানট, রবীন্দ সঙ্গীত সম্মিলন পরিষদ ও ব্রতচারী সমিতি। বৃহস্পতিবার জাতীয় রবীন্দ সঙ্গীত সম্মিলন পরিষদ, পঞ্চগড় জেলা শাখার সহযোগিতায় স্থানীয় নজরুল পাঠাগারে শীতার্তদের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়। পরিষদের কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুল প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। এ সময় পঞ্চগড় উদীচীর সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
আত্রাই (নওগাঁ) \ আশার আত্রাই উপজেলা অঞ্চল কার্যালয়ে বৃহস্পতিবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে ১২টি কম্বল বিতরণ করা হয়।
রামগড় \ রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ ভবনে ইউএনও গোপাল চন্দ দাস এ কম্বল বিতরণ করেন।
ছাগলনাইয়া (ফেনী) \ বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে রেহানা আক্তার রানু এমপি ছাগলনাইয়া উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নসহ পুরো ফেনী-১ নির্বাচনী এলাকায় বুধবার শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান, ফেনী জেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নূর আহাম্মদ মজুমদার, পৌর মেয়র ও সাধারণ সম্পাদক মো. আলমগীর বিএ, সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইউছুপ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।
নীলফামারী \ গতকাল শুক্রবার ঢাকা বসুন্ধরা বারিধারাস্থ সম্মিলিত উন্নয়ন ভাবনা (সুভ)-এর উদ্যোগে ২য় দফায় আরো শতাধিক শীতকাতর মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শহরের আনন্দ নিকেতন স্কুল মাঠে এ কম্বল বিতরণ করেন বিশিষ্ট ফুটবলার মীর আহম্মেদ আলী বাবু।
