কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিহত ১ কালকিনি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:২৯
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিণ সাহেবরামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আলী চৌকিদার (৫৫) গতকাল শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিণ সাহেবরামপুর গ্রামের নুর মোহাম্মাদ ভুইয়ার সাথে প্রতিবেশী আলী চৌকিদারের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার নুর মোহাম্মদ ভূইয়া দলবল নিয়ে আলী চৌকিদারের বাড়িতে হামলা চালায়। এতে আলী চৌকিদার, দীন ইসলাম ও নজরুল ইসলাম আহত হয়। আহতদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে গতকাল শুক্রবার সকালে আলী চৌকিদার মারা যান। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মন্ডল জানান, এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।