কাজীপুরে তৈরি কম্বল বিক্রির ধুম

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩০
কাজীপুর উপজেলার শিমুলদাইড় গ্রামসহ ১৫টি গ্রামে গার্মেন্টস-এর ছাট কাপড় ও থান কাপড় দিয়ে তৈরি শীতের কম্বল বিক্রির ধুম পড়েছে। শীত বৃদ্ধির সাথে সাথে এখানকার তৈরি কম্বল দেদারছে বিক্রি হচ্ছে। মান ভাল অথচ তুলনামূলকভাবে দাম কম হওয়ার কারণে বিভিন্ন জেলা-উপজেলা থেকে পাইকার-মহাজনরা কাজীপুরের কম্বল কিনে নিয়ে যায়। স্থানীয় কম্বল ব্যবসায়ীরা জানান, এবার শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণে কম্বল ক্রয়-বিক্রয় হচ্ছে। ব্যবসায়ীদের পরিসংখ্যান অনুযায়ী গত একমাসে প্রায় দেড় কোটি টাকার কম্বল বিক্রি হয়েছে। এখানকার ১৫টি গ্রামের ৬ হাজার পরিবার কম্বল তৈরির সাথে জড়িত।